ঝড়-বৃষ্টিতে ধ্বংস গড়বেতার একাধিক গ্রাম, আর্থিক ও খাদ্যসামগ্রী নিয়ে পাশে প্রধান ও প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- গতকাল অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর দু নম্বর ও তিন নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম, ভেঙে পড়েছে একাধিক গাছপালা, ক্ষতি হয়েছে ফসলের, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শনিবার গড়বেতা এক নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো ব্লক প্রশাসন, ব্লক প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্য সহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়,এইদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন জানিয়েছেন এলাকায় বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়ার ফলে, তাদেরকে আর্থিক সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, এবং আগামী দিনে ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।

