টানা বৃষ্টিতে জলমগ্ন গড়বেতা গ্রামীণ হাসপাতাল, হাঁটুজল পেরিয়ে চিকিৎসা পরিষেবা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা:- কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন গ্রামীণ হাসপাতাল চত্বর,জল ঢুকে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রে, যার ফলে চরম সমস্যায় পড়েছে রোগী থেকে রোগীর পরিবার-পরিজন, এমনই চিত্র উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতালে, যেখানে হাঁটুর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে জল জল ঢুকে যাওয়ায় কার্যত দুর্ভোগ লক্ষ্য করা গিয়েছে রোগীদের মধ্যে, এর ফলে ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিবার-পরিজন। জানা গিয়েছে দু একদিন ধরেই চলছে অতি ভারী বৃষ্টিপাত রবিবার বেশ কয়েক ঘণ্টা ভারী বর্ষণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *