ভাগীরথী নদী থেকে উদ্ধার অজ্ঞাত দেহ, রহস্যে ঘেরা মৃত্যুতে চাঞ্চল্য মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভাগীরথী নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায়। রবিবার সকালে ইংলিশ বাজার ও কালিয়াচক থানার মাঝামাঝি বনটোলা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি আংশিকভাবে ফুলে গেছে, যা দেখে অনুমান করা হচ্ছে—মৃত্যু ঘটেছে এক-দু’দিন আগে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

