মানবতার অনন্য দৃষ্টান্ত: বিদ্যাসাগরের জন্মদিনে আর্থিক সহায়তা ও প্রীতিভোজে আনন্দ ভাগাভাগি।

দাসপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২৬শে সেপ্টেম্বর। মেদিনীপুর জেলার গর্ব, দয়ার সাগর, বিদ্যাসাগরের জন্মদিন। আর্ত মানুষের সেবায় যাঁর প্রাণ কেঁদে উঠতো প্রতিনিয়ত, আজ তাঁর জন্মদিনে তাঁরই দেখানো পথ অনুসরণ করে দাসপুর ফ্রেন্ডস স্টেশনের সদস্যরা পৌঁছে গেছিলেন ঘাটাল মহকুমার উন্মেষায়ণে। এটি বিশেষ ভাবে সক্ষম কিছু মানুষদের জন্য গড়ে ওঠা একটি আবাসিক প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ৮ জন বিশেষ ভাবে সক্ষম মানুষ থাকেন ও তাঁদের তত্ত্বাবধান করার জন্য থাকেন ২ জন শিক্ষক। আমরা আজ তাঁদের জন্য রান্না করা খাবার নিয়ে যাই। তাঁদের সাথে ওনারা প্রীতিভোজে অংশ নেন আহারের মেনুতে ছিল ভাত, ডাল, পটল ভাজা,আলু পোস্ত, মাংস, চাটনি ,মিষ্টি,দই ও পাঁপড়। একই সঙ্গে ওনারা তাঁদের জন্য আগামী দু’মাসের প্রয়োজনীয় রেশন হিসেবে নিয়ে গেছিলেন চাল, ডাল, পোস্ত, সয়াবিন, আলু, পেঁয়াজ, রসুন, মুড়ি ,ডিমের পাতা,সাবান,সার্ফ, তেল,মুড়ি,ইত্যাদি। এছাড়াও তাঁদের জন্য নিয়ে যান নতুন পোশাক। সবশেষে সংস্থার একাউন্টে আর্থিক অনুদান হিসেবে ১০ হাজার টাকা দিয়ে আসেন যাতে তাঁদের কিছুটা সুরাহা হয়। ফ্রেন্ডস স্টেশনের প্রতিটি সদস্য এরকম একটা দিন এভাবে কাটাতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ-সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের মত কিছু মানুষ ওনাদের পিঠে ভরসার হাতটা রেখেছেন বলেই। তাই এই আনন্দের মুহূর্তের ভাগীদার আপনারাও। এভাবেই ওনাদের পাশে থাকুন। শারদ শুভেচ্ছা রইলো সবার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *