দক্ষিণ খাদিমপুরের মন্দিরে ভক্তি ও ঐতিহ্যের মিলন, মা দুর্গাকে সাজানো রানীর রূপে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- এবছর বালুরঘাটে দক্ষিণ খাদিমপুর শংকর স্মৃতি মন্দিরের দুর্গাপুজো ৮০ তম বর্ষে পড়লো। দক্ষিণ খাদিমপুর এলাকাবাসীর পাশাপাশি সারা জেলাবাসী এই মন্দিরের দেবী দুর্গাকে রানী মা রূপে ভক্তি করে। এখানকার মা দুর্গাকে রানীর বেশে সাজিয়ে পুজো করা হয়। প্রচলিত রীতি-নীতি মেনে অত্যন্ত নিষ্ঠাভক্তি সহকারে এখানে পুজো হয়। পুজোতে দক্ষিণ খাদিমপুর এলাকাবাসীর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজনও এই পুজোতে যোগদান করেন। অষ্টমীর দিন বহু মানুষ এই মন্দিরে অঞ্জলি দেয়। এখানকার প্রধান আকর্ষণ হলো সন্ধিপুজো। এছাড়াও এখানে নবমীর দিন রাতে আত্রেয়ী নদীর বোয়াল মাছ সহ অন্ন ভোগ মাকে দেওয়া হয়। সেই বোয়াল মাছ সহ অন্ন ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।

