১০০ দিনের কাজ, আবাস যোজনা সম্পূর্ণ সহ একাধিক দাবিতে CPI(M)-এর মিছিল ও বিক্ষোভ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রক্ষা করো জব কার্ড,আদায় কর কাজের অধিকার এই শ্লোগানকে সামনে রেখে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে মিছিল করে BDO অফিস চলো অভিযান করলো CPI(M) নেতৃত্ব। এই দিন চন্দ্রকোনারোড সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর অবশেষে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতৃত্ব। এই দাবি সহ এই দিন ১০০ দিনের কাজ চালু করতে হবে, আবাস যোজনা সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরীর কাজ শেষ করতে হবে, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে এই দাবিগুলি তুলে ধরা হয়। এই দিন উপস্থিত ছিলেন দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা,জেলা সম্পাদক বিজয় পাল,উত্তম মণ্ডল,সনৎ চক্রবর্তী,চঞ্চল মন্ডল,শ্যাম পান্ডে, দিবাকর ভূঁইয়া, কৃষক সভার নেতা কৃষ্ণপদ রায়,ক্ষেতমজুর সেলের নেতা বুদ্ধদেব মাহাতো সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।

