নালাগোলা রাজ্য সড়কে লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে টেনে নিয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা, মালদা——- মালদা নালাগোলা রাজ্য সড়কে হবিবপুর থানার কেন্দপুকুর মুড়ি মিল সংলগ্ন রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পাকুয়াহাট দিক থেকে আসা মালদামুখী একটি লরি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। সেই সময়ই লরিটি সামনের দিক থেকে আসা বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে পড়েন এবং লরিটি বাইকটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে হিচরে নিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। পরে লরি ও মোটরবাইক দু’টিকেই আটক করে হবিবপুর থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *