মাধ্যমিকের সেরা ছাত্রছাত্রীর পাশে গড়বেতার কন্যা ও জামাতা, এক লক্ষ টাকার অনুদান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রামসুন্দর বিদ্যাভবনে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রীকে আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে প্রাক্তন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায়ত বাসুদেব রায়ের স্মৃতির উদ্দেশ্যে এক লক্ষ টাকা প্রদান করল কন্যা অপরিচিতা মল্লিক ও জামাতা গৌতম কুমার মল্লিক, শুক্রবার ওই এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তপন কর চ্যাটার্জী ও প্রধান শিক্ষক দিব্যজ্যোতি মান্নার হাতে। জানা গিয়েছে ওই এক লক্ষ টাকা ব্যাংকে রাখা হবে এবং বছরে যা ইন্টারেস্ট পাওয়া যাবে সেই টাকা মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে।

