২১শে জুলাই শহীদ সভার প্রস্তুতিতে খড়্গপুরের অর্জুনীতে তৃণমূলের বাইক মিছিল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১শে জুলাই অর্থাৎ আগামীকাল সোমবার কলকাতার ধর্মতলায় শহীদ সভা করবে তৃণমূল, সেই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও বক্তব্য দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই শহীদ সভা সফল করতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অর্জুনী অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে বাইক মিছিলের আয়োজন করা হয়, এই বাইক মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিনেন রায়, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঞ্চল ও জেলা নেতৃত্ব, এই দিন গোটা এলাকা এই বাইক মিছিল পরিক্রমা করে।

