বুধবার গাজোল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ধরণীধর ভবনে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা—–সরকারি বিভিন্ন প্রকল্পে ভালো কাজের জন্য একাধিক গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করল মালদার গাজোল ব্লক প্রশাসন। এই উপলক্ষে বুধবার গাজোল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ধরণীধর ভবনে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস,গাজোল জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল,গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু,বিপর্যয় মোকাবেলার গাজোল ব্লক আধিকার সৌরভ দত্ত, উৎকর্ষ বাংলা আধিকারিক অমিত হালদার,সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বিভিন্ন সরকারি প্রকল্পে ভালো কাজের জন্য গাজোলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত আধিকারিকদের পুরস্কৃত করেন বলে জানা গেছে।

