মঙ্গলবার রতুয়া-১ এবং ১নং ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা ও মিছিল, অনুষ্ঠিত হল রতুয়া-১নং ব্লকে।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ— একুশে জুলাই-এর শহিদ সমাবেশ সফল করতে মালদার রতুয়া-১নং ব্লকে হয়ে গেল যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও মিছিল। মঙ্গলবার রতুয়া-১ এবং ১নং ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা ও মিছিল, অনুষ্ঠিত হল রতুয়া-১নং ব্লকে। রতুয়ার বিধায়ক সমর মুখার্জির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, দলের জেলা কমিটির চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে আসন্ন একুশে জুলাই কোলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহিদ সমাবেশ সফল করার বিষয়ে রতুয়া-১ এবং ২নং ব্লক যুব তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিছিল বের হয়। মিছিলটি রতুয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা শহিদ সমাবেশ সফল করতে এবছর রতুয়া বিধানসভা এলাকা থেকে বেশি বেশি সংখ্যক মানুষকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান।

