কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত জনপুর এলাকার বেহাল রাস্তার কারণে জনজীবন বিপর্যস্ত।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত জনপুর এলাকার বেহাল রাস্তার কারণে জনজীবন বিপর্যস্ত। প্রতিনিয়ত যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। এই সমস্যার সমাধানে সরব হয়েছে বাম যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন, কাঁচরাপাড়া ২ নং ইউনিট।
সংগঠনের পক্ষ থেকে বিগত দিনে এলাকাবাসীর কাছ থেকে রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সাক্ষর সংগ্রহ করা হয়। এরপর সোমবার ৭ই জুলাই, কাঁচরাপাড়া পৌরসভায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিরা পৌরসভার কাছে জনপুরের রাস্তার বেহাল দশা তুলে ধরেন এবং অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *