ফের বিতর্কে জড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কোবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের বিতর্কে জড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কোবির। রাতে বিরোধী দল শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলের একটি ভিডিও পোস্ট করেন যেখানে অভিযোগ করা হয়
সল্টলেকের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে প্রাক্তন মন্ত্রী এবং ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক; হুমায়ুন কবির (প্রাক্তন আইপিএস) তার নিজের অফিসের ভেতরে সহকারী রেজিস্ট্রার শ্রী প্রলয় চক্রবর্তীকে শারীরিকভাবে লাথি মারছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি একজন সরকারি কর্মকর্তাকে নির্লজ্জভাবে লাথি মারছেন (জুতা পরে), ঘুষি মারছেন এবং হয়রানি করছেন, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা,এরপরই শুভেন্দু অধিকারী লেখেন সহিংসতা থেকে বাঁচতে শ্রী চক্রবর্তীকে তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য করছেন। এই লজ্জাজনক ঘটনাটি সকলের সামনে ধরা পড়েছে, তবুও স্বাস্থ্য বিভাগের নীরবতা বধির করে দিচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেন হুমায়ুন কবিরের ক্ষেত্রে দল আলাদা কোনো সিদ্ধান্ত নেমে এমনটা নয় কিছুদিন আগেই তাকে একটি ব্যাপারে শোকজ করা হয়েছিল এই ব্যাপারেও দল তার সঠিক সিদ্ধান্তই নেবে তবে এটুকু বলতে পারি দল অন্যায় কোন ঘটনা ঘটলে তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *