বেবি কোলে কে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের আমরা বামপন্থী সংগঠনের প্রবীণ নেতৃত্ব অনিল দাস কে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী। এরপর দলের তরফ থেকে তাকে শোকজ করা পরপর।বেবি কোলে কে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। সোমবার মেদিনীপুরে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ইতিমধ্যেই এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা কে নির্দেশ দিয়েছেন। খড়গপুরের ঘটনায় অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার জন্য।

