কুমারগঞ্জ ব্লকের মধ্যে ১১ জন মাধ্যমিক মেধা ছাত্র-ছাত্রী ও দশজন উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের হাতে আর্থিক পুরস্কার সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। শিক্ষাই মানুষকে আলোকিত করে। সেই মর্মে আজ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামকৃষ্ণপুর সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্লকের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিধায়ক তোরাফ হোসেন মন্ডল প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খা বিশেষ অতিথি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় ব্লকের বিডিও শ্রীবাস বিশ্বাস কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকরাদার। ছিলেন মধ্য রামকৃষ্ণপুর সমবায় সমিতির সভাপতি অজিত সরকার সহ-সভাপতি শেখর রায় সম্পাদক আজাদ আলী মন্ডল, সমিতির ম্যানেজার দীপঙ্কর সাহা সহ অফিস স্টাফ ও বিশিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গরা। উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিবর্গরা একে একে তাদের বক্তব্য তুলে ধরেন, পরবর্তী অনুষ্ঠানে শুরু হয় মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কুমারগঞ্জ ব্লকের মধ্যে ১১ জন মাধ্যমিক মেধা ছাত্র-ছাত্রী ও দশজন উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের হাতে আর্থিক পুরস্কার সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় রামকৃষ্ণপুর সমবায় সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *