রোবোটিক্স থেকে মহাকাশ বিজ্ঞান—পতিরামে ইয়ং ইনোভেটর মিটে পড়ুয়াদের সৃজনশীলতার ঝলক।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পতিরাম মন্টেশ্বরী অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘ইয়ং ইনোভেটর মিট–২০২৬’। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা শিক্ষামূলক নানা বিষয়ের উপর হাতেকলমে তৈরি মডেল ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দেয়। রোবোটিক্স অ্যান্ড এআই, মহাকাশ বিজ্ঞান, পরিবেশবিদ্যা, বিজ্ঞান ও কলা বিভাগ—এমন বহু বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়…

