২০তম বর্ষে ব্যতিক্রমী উদ্যোগ, ৮০ ঊর্ধ্ব প্রায় ২০ জন প্রবীণকে শারদ সম্মাননা বিন্দুগ্রাম পুজো কমিটির।
ফারাক্কা, মুর্শিদাবাদ: দুর্গাপুজো মানেই থিমের চমক, নজরকাড়া প্যান্ডেল আর আলোর বাহার। কিন্তু এবছর পুজোর উদ্বোধনে একেবারে অন্য ছবি দেখা গেল ফারাক্কার বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে। কোনও বিশেষ থিম বা প্যান্ডেলের চাকচিক্য নয়, বরং সমাজের প্রবীণ মানুষদের সম্মান জানিয়ে অনন্য নজির গড়ল এই পুজো কমিটি। এবার ২০তম বর্ষে পদার্পণ করেছে বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গাপুজো। পুজোর উদ্বোধনী…

