পুজোর আনন্দে যাতে না পড়ে বিঘ্ন, জটেশ্বরে নিরাপত্তা নিশ্চিত করতে পথে পুলিশ আধিকারিকরা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোয় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শনিবার সন্ধ্যায় জটেশ্বরের বিভিন্ন পুজো মণ্ডপ এবং জনবহুল এলাকায় টহল দিতে দেখা যায় পুলিশ আধিকারিকদের। পুজোর দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশের এই বিশেষ নজরদারি। এদিন জটেশ্বরের…

