মালদার বৈষ্ণবনগরে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দিল প্রশাসন।
বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈষ্ণবনগরে দুর্গাপূজা কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার উদ্যোগে সোমবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈষ্ণবনগর থানা এলাকার প্রায় ৮৬টি স্বীকৃত ও নিবন্ধিত দুর্গাপূজা কমিটির সভাপতি ও…

