জলমগ্ন রাস্তা, নৌকাই ভরসা—ভূতনিতে বানভাসিদের হাতে ত্রাণ পৌঁছে দিল প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- বন্যাকবলিত ভূতনির বানভাসী মানুষের পাশে প্রশাসন। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী আজ মানিকচক ব্লক দপ্তর থেকে নৌকায় করে পৌঁছে দেওয়া হয় দুর্গত এলাকায়। জলমগ্ন রাস্তা ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে নৌকাতেই ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছান প্রশাসনের প্রতিনিধিরা। এরপর বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসামগ্রী। তবে আজও ত্রাণসামগ্রী নিতে হুড়োহুড়ি দেখা যায় বানবাসীদের মধ্যে। দীর্ঘদিন ধরে জলবন্দি থাকা পরিবারগুলির মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে বানভাসী মানুষের মধ্যে। তবে এখনও একাধিক এলাকা জলমগ্ন থাকায় দ্রুত আরও ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন দুর্গত বাসিন্দারা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুড়, জেলা পুলিশ সুপার অনুপম সিং, স্থানীয় বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *