পাকুয়াহাটে পাল্টাল পঞ্চায়েতের ক্ষমতা? বোর্ড গঠনের পর বিজেপির বিজয় মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা : — কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই বুধবার মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন সম্পন্ন হল। বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই পঞ্চায়েত চত্বর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং মোতায়েন করা হয় বিশালa পুলিশ বাহিনী।
উল্লেখ্য, ৩০ আসন বিশিষ্ট পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। সরকার পরিবর্তন পরে প্রধান, উপ প্রধানের পদত্যাগের পর প্রশাসনের নির্দেশে নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের জন্য এদিন বোর্ড গঠনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত সদস্যরা মিছিল করে পঞ্চায়েত অফিসে পৌঁছন। পরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁরা পঞ্চায়েত ভবনে প্রবেশ করে বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নেন।
বোর্ড গঠন শেষে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এখন তাদের দখলে এসেছে। দলের দাবি, ৩০ সদস্যের গ্রাম পঞ্চায়েতে বিজেপির ১০ জন সদস্যকে নিয়ে এবং তৃনমুল কংগ্রেসের ৬ জনে সমর্থনে তারা বোর্ড গঠন করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের সদস্যরা প্রকাশ্যে আসেনি। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন সোনালী সোরেন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন রাখি বিশ্বাস।
বোর্ড গঠনের পর পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে বিজেপির নবনির্বাচিত সদস্য ও সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে রাজ্য সড়ক ধরে মিছিল করেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *