একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রকে ওরাল সেক্স করার অভিযোগে অস্থায়ী কর্মীকে আটক করলো কোতোয়ালি থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রকে ওরাল সেক্স করার অভিযোগে অস্থায়ী কর্মীকে আটক করলো কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অভিভাবকেরা জমায়েত হন স্কুলে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় স্কুলে। ওই ছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ জানায়। যদিও স্কুল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই কর্মীকে স্কুল চত্বর থেকেই আটক করে নিয়ে যায় পুলিশ। ওই ছাত্রের মা বলেন, সকালে স্কুলে এসেছিল। বাড়ি যাওয়ার পর বলে তাকে ওই কর্মী বাথরুমে যাওয়ার সময় ওরাল সেক্স করে। যেখানে ছাত্ররা সুরক্ষিত নয় সেখানে ছাত্রীরা কতটা সুরক্ষিত। চাই দোষীর উপযুক্ত শাস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *