তারকেশ্বরে প্রাক্তন মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি সভা।

হুগলি, নিজস্ব সংবাদদাতা: রাম চট্টোপাধ্যায়-এর তিরোধান দিবস উপলক্ষে রাম চট্টোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটি-র উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। হুগলি জেলার তারকেশ্বর শহরের জয়কৃষ্ণ বাজার মোড়ে তাঁর আবক্ষ মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সহ-সভাপতি শ্রী উত্তম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত (HMKP)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী অশোক দাস, গোলক বিহারী কোলে, আভিজিৎ চ্যাটার্জী, অশিত পুরকাইত, স্বপন চেল, আজিজুল ইসলাম, জয়দেব ভট্টাচার্য, প্রবীর সান্যাল, স্বপন কোলে-সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন শ্রী মুক্তরাম জানা। অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তা প্রাক্তন মন্ত্রী রাম চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা তাঁদের বক্তব্যে রাম চট্টোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, পাঁচবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হিসেবে রাম চট্টোপাধ্যায় মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মকে স্মরণ করে সমাজসেবার পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি সভায় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, সমাজসেবী এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *