হরিশ্চন্দ্রপুরে জমি-বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।

মালদা, নিজস্বসংবাদদাতা:— জমি দখলে বাধা দিতে গিয়ে অভিযুক্ত জমি মাফিয়াদের হামলায় জখম হলেন দুই মহিলা-সহ এক যুবক। আহত দুই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি এলাকায়। আহতরা হলেন তালগাছি এলাকার বাসিন্দা ছবি দাস…

Read More

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে পথে পুলিশ ও ছাত্রীরা, সচেতনতার বার্তা মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। হরিশ্চন্দ্রপুর থানা থেকে শুরু হয়ে র‌্যালিটি কিরণবালা বালিকা বিদ্যালয় পর্যন্ত পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে মাদকের…

Read More

পাইপলাইন বসেছে, জল আসেনি! পানীয় জলের দাবিতে পথে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে বহু আগেই। বাড়ি বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স কপিও সংগ্রহ করেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামের একাংশ গ্রামবাসী।…

Read More

কালিয়াচকের ‘ত্রাস’ বকুল শেখ পুলিশের হেফাজতে, ভরা বাজারে নিয়ে ঘোরানো হল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–পুস্পা জাহাঙ্গীরের পর এবার বকুল শেখ! মালদার কালিয়াচকের ত্রাস বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরালো পুলিশ। কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা দুপুরের প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বকুল সেখকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। তাকে কালিয়াচক এলাকায় এদিন পুলিশ ঘোড়ায়।মালদহের কালিয়াচকের নওদা যদুপুরে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তিনি…

Read More

গোপন সূত্রে অভিযান, ৫৯টি জাল ৫০০ টাকার নোট-সহ ধৃত এক ব্যক্তি।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়ার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃত নুর আলাম সবজি ওরফে ‘ভাল্লুক’। বয়স ৩৫ বছর। বাড়ি রতুয়া থানার বৈয়কণ্ঠপুর গ্রামের মারওয়ারি পাড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সামসি রতনপুর হাট এলাকায় মোটরবাইকে ঘোরাফেরা করার সময় তাকে আটক…

Read More

হাতের ছাপ নিয়ে টাকা গায়েব! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের CSP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– গ্রামের সরল মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ। অভিযোগ উঠল একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ তুলে গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভে শামিল বেশ কয়েকটি গ্রামের শতাধিক বাসিন্দা। মালদার ইংলিশ বাজার থানার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র…

Read More

২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণার অভিযোগে মালদায় ধৃত তৃণমূল নেতার ভাই।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণা।গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ভাই।ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য।তীব্র আক্রমণ বিজেপির। অবশেষে পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই সামিউর রহমান ওরফে জম্মু রহমান।যাকে নিয়ে কয়েক বছর ধরে সাধারণ মানুষ,বিরোধী থেকে শুরু করে দলের অন্দরে…

Read More

চা বাগানের ৫ নম্বর সেকশনে বিশাল অজগর, বনকর্মীদের তৎপরতায় উদ্ধার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- কালচিনি চা বাগানের ভেতর থেকে একটি আট ফুট লম্বা বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা । এদিন কালচিনি চা বাগানে ৫ নং সেকশনে একটি বিশালাকার অজগর দেখতে পেয়ে বনদফতরে খবর দেয় শ্রমিকরা। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান, শালবনিতে ফের শুরু ১০০ দিনের কাজ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের (১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার শালবনির সাতপাটি অঞ্চলের শঙ্কর বাঁধ এলাকায় নতুন পুকুর নির্মাণের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘদিন পর কাজ শুরু হওয়ায় স্বস্তি ও আনন্দের আবহ দেখা যায় শ্রমিক মহলে।, শঙ্কর…

Read More

চন্দ্রকোনারোডে সিপিএমের উদ্যোগে রক্তদান শিবির, রক্ত দিলেন ১১৭ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে রক্তদান শিবিরের আয়োজন করলো CPI(M),এই দিন চন্দ্রকোনারোড দলীয় কার্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দাপুটে CPI(M) নেতা সুশান্ত ঘোষ,অরবিন্দ ব্যানার্জি,সনৎ চক্রবর্তী, নীলাঞ্জন ব্যানার্জি সহ অন্যান্য…

Read More