ক্যানিংয়ে পুলিশের অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১২৫টি খালি কার্তুজ।
ক্যানিং, নিজস্ব সংবাদদাতা :- গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার করেছে।সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ক্যানিং থানার পুলিশ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় বাসিন্দা অপতার হোসেন সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, ১ রাউন্ড গুলি, ১২৫টি খালি ১২ বোর কার্তুজ ও বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারী এয়ারগান উদ্ধার করা হয়। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে এবং বন্দুক মেরামতি ও কার্তুজ রিফিলিং এর কাজ করতো বলেও দাবি পুলিশর। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

