অভয়ার মৃত্যু রহস্যে ফের সক্রিয় সিবিআই, পানিহাটি শ্মশানে তদন্ত।
পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই বুধবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পানিহাটি শ্মশানে পৌঁছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং শ্মশান কর্মীদের সঙ্গে কথা বলে। দীর্ঘদিন ধরে বিচার দাবিতে সরব মৃতার পরিবার। নতুন করে তদন্ত শুরু হওয়ায় ফের আশার আলো দেখছেন তাঁরা। এখন নজর, এই তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না এবং প্রকৃত দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কি না।

