কলকাতায় রাজনৈতিক উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত রাকেশ সিং।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ইকবালপুর এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। মারধর ও পুলিশের লাঠির হাত থেকে রেহাই পাননি বিজেপি নেতা তথা প্রার্থী রাকেশ সিং এবং তাঁর ছেলে-মেয়েও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।



​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সঙ্গে মুহূর্তের মধ্যেই বিবাদ বড়সড় সংঘর্ষের রূপ নেয়। দু-পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।



​এই সংঘর্ষের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইকবালপুর থানার সামনে জমায়েত হন বিজেপিl


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *