দিনহাটার ঘটনার প্রতিবাদে বালুরঘাটে বিজেপির বিক্ষোভ, বিশাল পুলিশ মোতায়েন।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কোচবিহারের দিনহাটায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও বিজেপির। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল রওনা দিয়ে বালুরঘাট থানায় এসে বিক্ষোভ দেখায়। অপ্রতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার গেটের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

