দফায় দফায় হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ পুরাতন মালদহের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- গ্রামীণ রাস্তায় ওভারলোডিং ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের। সকাল থেকে দফায় দফায় হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ পুরাতন মালদহের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, ওই গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে চলাচলের অসুবিধা হয়ে দাঁড়ায়। এছাড়াও ওই এলাকায় রয়েছে একাধিক গোডাউন, গোডাউনের মালপত্র এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং করে যাতায়াত করছে বলে অভিযোগ। এরই দাবিতে আন্দোলন গ্রামবাসীদের। সোমবার সকালে গ্রামের শতাধিক বাসিন্দারা হাতে প্লেকার্ড নিয়ে গ্রামে ঢোকার রাস্তার মূল ফটকের সামনে গোডাউনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের ফলে আটকে পড়ে একাধিক গোডাউনের ভারী ভারী যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশকে। যদিও পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়, পুলিশের কথায় সারা না দিয়ে অবরোধকারীরা ছুটে এলেন ব্লক দপ্তরে। ব্লক দপ্তরের মুলগেটে ফের গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়লেন। ধর্নায় বসে পড়েন। দীর্ঘক্ষণ ব্লক চত্বরে বিক্ষোভ দেখানোর পরেও ব্লক আধিকারিক না আসায়। বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়লেন গ্রামের মহিলা ও পুরুষেরা। চলতে থাকে বিক্ষোভ স্লোগান যদিও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চল প্রধান বাপ্পা দাস কে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন বিষয়টি নিয়ে একটা সমস্যা রয়েছে সেটি বিষয়টা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন।

