“খেলা হবে” মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে শুরু হলো সারা বাংলা ব্যাপী দিবা-রাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার।

দমদম, নিজস্ব সংবাদদাতা:- “খেলা হবে” মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে শুরু হলো সারা বাংলা ব্যাপী দিবা-রাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার। শনিবার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত লক্ষীনগর পূর্বাচল সংঘের মাঠে উদ্বোধন হয়ে ফুটবল প্রতিযোগিতার যার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মন্ত্রী ও দমদমের বিধায়ক ব্রাত্য বসু। দক্ষিণ দমদম পুরসভার পৌরপ্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরী আয়োজিত সারা বাংলা ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা।
উপস্থিত ছিলেন বাংলা তথা প্রাক্তন জাতীয় ফুটবলার সমরেশ চৌধুরী, কার্তিক শেঠ, দীপেন্দু বিশ্বাস এবং দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিবৃন্দ।মন্দিরে নয়, মসজিদে নয় দলে দলে ফুটবল এই বার্তাই দিলেন সুরজিৎ রায় চৌধুরী ও রীতা রায় চৌধুরী। স্বর্গীয় পানু রায় চৌধুরীর স্মৃতি চ্যালেঞ্জ কাপ এই ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলের জন্য আর্থিক পুরস্কার ও ট্রফি এবং বিজিত দলের জন্য স্বর্গীয় শিবু চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি প্রদান করা হয়। এই ফুটবল প্রতিযোগিতা দেখতে উৎসুক দর্শকদের ভিড় ছিল নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *