ইসলামপুর মহকুমা শাসকের কাছে শারকলিপি তুলে দেওয়া হয়।
ইসলামপুর , নিজস্ব সংবাদদাতা:- শেরশাবাদিদের OBC(A) ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে শেরশাবাদি ইউনাইটেড মুভমেন্ট ও শেরশাবাদি বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে শারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃত্বদের অভিযোগ সরকার কি ভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা জানা নেই। এই রিপোর্টের কারণে শেরশাবাদিদের OBC (A) ক্যাটাগরি থেকে OBC(B) ক্যাটাগরিতে করা হয়েছে। এটা ঠিক হয়নি। তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিডিও কাছে শারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মহম্মদ রফিক আলম সংগঠনের জয়েন্ট কনভেনার, এবং শেরশাবাদি বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়ালপোখরের ব্লক সভাপতি মহম্মদ তসলিমুদ্দিন সহ একাধিক নেতৃত্বরা। তাদের দাবি পুরন না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছে সংগঠনের নেতৃত্বরা।

