সিসিটিভি সূত্র ধরে গ্রেফতার দুই, বিপুল গয়না ও নগদ উদ্ধার পুলিশের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একটি চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল বালুরঘাট থানা পুলিশ। গত ১১ নভেম্বর ২০২৫, বোল্লা কালীপুজোর পরদিন বালুরঘাট ব্লকের রঘুনাথপুর এলাকার বাসিন্দা অরূপ কুণ্ডুর বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে গঙ্গারামপুর ব্লকের ইন্দ্রনারায়ণপুর এলাকার বাসিন্দা অমিত মণ্ডলকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ…

Read More

‘ঘর ঘর তেরাঙ্গা’ কর্মসূচি: সাধারণ মানুষের হাতে পতাকা তুললেন বালুরঘাটের সাংসদ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল 15 ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিতরণ করলেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদের সন্ধ্যায় সুকান্ত মজুমদার বালুঘাটের থানা মোড়ে অবস্থিত বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন।ঘর ঘর তেরাঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে জাতীয় পতাকা এই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন…

Read More

“বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- “বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা। চার বছর আগে প্রয়াত হওয়া বন্ধু রাহুল ঘোষ–এর জন্মদিনে আজ এক মানবিক কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করলেন তাঁর প্রিয় বন্ধুরা। রাহুলের মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৩০ মে। সেই শোক আজও সমানভাবে বয়ে বেড়াচ্ছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা।…

Read More

রবীন্দ্রনগর রেলগেট ময়দানে সমবেত গীতা পাঠ, বক্তব্য রাখলেন কার্তিক মহারাজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটার রবীন্দ্রনগর রেলগেট ময়দানে হিন্দু সম্মেলন ও বহু কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকায় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল বক্তব্য রাখেন কার্তিক মহারাজ। সমবেত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Read More

তেলটকায় নাবালিকার রহস্যমৃত্যু, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার নাম পিয়ালী রায়,বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর,সূত্রে আরো জানা যায় সোমবার বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন, এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার…

Read More

গড়বেতায় বিজেপি নেতা আক্রান্ত, দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হামলার অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হয় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা রোহিত বেরা। সোমবার রাতে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গড়বেতা শহরে। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় প্রশাসনের দারস্ত হতে চলেছে পরিবার এমনটাই জানা গিয়েছে…

Read More

মদ্যপ যুবকদের হামলায় ভাঙচুর ধাবা, আহত মহিলা ব্যবসায়ী ও চালকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর। মারধর করা হয়েছে অন্যান্য চালকদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার।জানা গেছে, ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার স্বামী সঞ্জয় সাহা…

Read More

ছাত্র মৈনাক দাসের মৃত্যুর প্রতিবাদে সিউড়িতে মোমবাতি মিছিল, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি।

বীরভূম-সিউড়ি, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলার সিউড়িতে বেসরকারী নার্সিংহোমে দশম শ্রেণীর ছাত্র মৈনাক দাসের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে একটি মোমবাতি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি জানান৷ দোষীদের দ্রুত আইনের আওতায় আনার ও কঠোর শাস্তির দাবিও জানান তাঁরা৷ অসংখ্য সাধারণ মানুষ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ও মোমবাতি মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন৷ তাঁরা বলেন,…

Read More

“হাঁটাও দায়!”—রাস্তার অভাবে টাঙ্গনে দড়ি বেঁধে নৌকা টানছে গ্রামবাসীরা, মালদার হবিবপুরে ক্ষোভ তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-ভোট আসে ভোট যায়।কিন্তু রাস্তা নেই।এমনি ছবি উঠে এলো, মালদহের হবিবপুরের ব্লক এর মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত, লোকসভা ভোট বয়কট থেকে পথে নেমে বিক্ষোভ দেখানোর পরেও রাস্তার হাল ফেরেনি, দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, বৃষ্টিতে টোটো, গাড়ি তো দূরের কথা, পায়ে হাঁটারও যোগ্য নয়। তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের ভূমিকায়…

Read More

একসময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্রটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে, যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ : ২০০৪ সালে বাম আমলে তৈরি কালীতলা শিশু উদ্যান বর্তমানে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। একসময়ের জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে, যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রসঙ্গত,শিশুদের মনোরঞ্জনের জন্য ২০০৪ সালে বাম পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডের কালীতলায় পুনর্ভবা নদীর পাশে…

Read More