নরসিংহু কুপা এলাকার পৌর নাগরিকরা এই জলজন্ত্রণা থেকে এখনো মুক্তি পেল না, বৃষ্টি হলে গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—এলাকায় নেই কোন ড্রেন l নিকাশি অবস্থা বেহাল প্রায় বারোমাস রাস্তায় জল রাস্তায় জমে থাকে পচা জল থেকে ছরাই দুর্গন্ধ মশা পোকামাকড় সাপের উপদ্রব বাড়ছে l এবং এলাকায় ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পুর নাগরিকদের l সুখা মরশুম কি বর্ষা সব সময় জলে পরিপূর্ণ…

Read More

বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — রতুয়ার দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ফের এলাকা পরিদর্শনে গিয়ে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব।সেই সঙ্গে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নির্দোষ ব্যক্তিদের ছাড়ার আবেদন জানালেন পুলিশ প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত ১৭ই মে শনিবার রাতে মালদার রতুয়া থানার দুর্গাপুর এলাকায় একটি টোটো, রাখাকে কেন্দ্র…

Read More

প্রভাবশালী তৃনমূল নেতা আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং ধর্ষনের মামলায় অভিযুক্ত দিনহাটার বড় আঁটিয়া বাড়ি ২ নং অঞ্চলের প্রভাবশালী তৃনমূল নেতা আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মাননীয় পার্থ সারথি চ্যাটার্জী। বৃহস্পতিবার এই মামলার Case Dairy দেখে তিনি স্তম্ভিত হয়ে যান বিচারপতি। নির্যাতিতা যাকে জ্যেঠু…

Read More

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আদালগছ এলাকায়। মৃত ব্যক্তির নাম মুক্তার আলম (২৭) জানা যায় মুক্তার আলম নামের ওই যুবক আদালগছ এলাকায় বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিল। সে সময় শিলিগুড়ি গামী একটি বাস ধাক্কা মারে ওই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুক্তারের।বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। প্রায় ৩০ মিনি পর…

Read More

রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর জুড়ে বের করলেন রামনবমী উদযাপন কমিটি। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রার প্রথম সারিতে ভগবান শ্রী রাম, লক্ষণ, সীতা, হনুমান সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি গঙ্গারামপুরের কালিতলা থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে। এই…

Read More

২০২৬ বিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে বিজেপির নতুন জেলা কমিটি ঘোষণা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে মজবুত করতে নতুন জেলা কমিটি ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। সূত্রের খবর, এই জেলা কমিটি ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ৮ জন, জেনারেল সেক্রেটারি ৪ জন এবং সেক্রেটারি পদে ৮ জনের নাম ঘোষণা করা…

Read More

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষীরা।

মুর্শিদাবাদ , নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর লবনগোলা এলাকায় বিএসএফ-এর বিরুদ্ধে পাট ও ভুট্টা চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষীরা। শনিবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। চাষীদের অভিযোগ, প্রতিবছর বৈশাখ মাসে সীমান্ত থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত জমিতে তারা পাট চাষের অনুমতি…

Read More

কোচবিহার জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অভিনব কর্মসূচি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-পরিবেশের পরিছন্নতা সকলের দায়বদ্ধতা—এই বার্তাকে সামনে রেখে কোচবিহারের জেলা শাসক দপ্তরের সামনে একটি আবর্জনা ফেলার বক্স বসানো হলো। কোচবিহার জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই মূলত আজকের এই কর্মসূচি। “যত্রতত্র নোংরা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলুন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখুন”—এই বার্তাই লেখা দেখা যায় আবর্জনা ফেলার বক্সটিতে। আজকের এই…

Read More

ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর, রাজনৈতিক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস…

Read More

তদন্তে মিলল একাধিক গরমিল, মালদার স্কুলের প্রধান শিক্ষিকা বরখাস্ত নয়, সাময়িক বরখাস্ত (সাসপেন্ড)।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনাপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের।উল্লেখ্য, চলতি মাসেই মিড-ডে মিলে গরমিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে…

Read More