সাফাই কর্মীদের কর্মবিরতিতে আবর্জনায় ঢাকল মেদিনীপুর, চেয়ারম্যানের গেটে বালতি রেখে প্রতিবাদ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর। শহরের বিভিন্ন ভ্যাট থেকে আবর্জনা উপচে রাস্তায় ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও সেই আবর্জনা কার্যত পাহাড়ের আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের অফিসের গেটে আবর্জনা ভর্তি বালতি রেখে বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পৌরসভার উদাসীনতার…

