শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই বালুরঘাটে ভক্তদের ঢল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই পুণ্য তিথিতে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। মূলত শিবের মাথায় জল ঢালার জন্য বহু শিবভক্ত সকাল থেকেই জড়ো হন মন্দির প্রাঙ্গণে। পুরাণ মতে, শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের মাথায় গঙ্গাজল ঢাললে…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা , আগুনে এখনও পর্যন্ত প্রায় দশটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি,শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ত বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখনও পর্যন্ত প্রায় দশটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই…

Read More

মেয়র ফিরহাদ হাকিমের সতর্কবার্তা: অপ্রয়োজনীয় বাইরে যাবেন না শহরবাসী।

নিজস্ব সংবাদদাতা : কলকাতা:- টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। রাত থেকে ভোর পর্যন্ত একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ—সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। একাধিক ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ, অনেক ট্রেন চলছে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে। অন্যদিকে মেট্রো রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিসরে…

Read More

মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি, ফাঁকা দিঘার সৈকত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ কোটালের ঘূর্ণাবর্তে উত্তাল মন্দারমনি ও দিঘা সমুদ্র। মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা। দিঘা ও মান্দারমনিতে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া সমুদ্রস্নানের নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের জন্য মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি।দিঘার সৈকত কার্যত ফাঁকা। ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র। খারাপ আবহাওয়ার কারণে ভিড় জমেনি সৈকতে।…

Read More

সপ্তায় শেষ দিনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তমলুকের হাসপাতাল মোড়ে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার তমলুকের হাসপাতাল মোড়ে প্রথম নিরাপত্তা সপ্তায় শেষ দিনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন, পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগারওয়াল, ডিএসপি ট্রাফিক শ্যামল কুমার মন্ডল, তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা। উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পথ নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন সমস্ত পুলিশ আধিকারিকেরা।…

Read More

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত হল ড্রাইভিং লাইসেন্স মেলাআয়োজিত হয় বালুরঘাট থানা মোড় এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে আয়োজিত হল ড্রাইভিং লাইসেন্স মেলা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিন এই মেলাটি আয়োজিত হয় বালুরঘাট থানা মোড় এলাকায়। জেলার ট্রাফিক পুলিশ এবং আরটিও দপ্তরের যৌথ উদ্যোগে এদিনের এই মেলা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন প্রচুর প্রবক্তা এই ড্রাইভিং…

Read More

“জব কার্ড রক্ষা করো” স্লোগানে গোয়ালতোড়ে সিপিআইএম-এর মিছিল ও স্মারকলিপি প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “জব কার্ড রক্ষা করো কাজের অধিকার আদায় করো”এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে মিছিল করে BDO অফিসে স্মারকলিপি প্রদান করলো CPI(M) নেতাকর্মীরা, মূলত তাদের দাবিগুলি হল একশ দিনের কাজ সহ ন্যায্য মজুরি দিতে হবে, বঞ্চিত পরিবার গুলিকে আবাস যোজনার বাড়ি প্রদান করতে হবে এইসব দাবি সহ বেশ কয়েক…

Read More

দেউলডাঙার রাস্তায় হেঁটে বেড়াল ‘রামলাল’, সেলফি ও খাবার দিতে ভিড়; নিরাপদ দূরত্বের আবেদন।

Lপশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙা এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে পরিচিত বন্য হাতি ‘রামলাল’। গ্রামের রাস্তায় ধীরগতিতে হেঁটে বেড়াতে থাকা হাতিটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।গ্রামবাসীদের কেউ কেক, পাউরুটি, কলা ও কাঁঠাল ছুড়ে দিতে থাকেন, আবার কেউ মোবাইলে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে এত…

Read More

হুগলিতে বিজেপির শক্তি বৃদ্ধি, দলের নতুন কার্যালয় উদ্বোধন ও তৃণমূলের ভাঙন।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- উল্লেখ্য চোখে পড়ার মতন উৎসাহ ছিল বিজেপি কর্মীদের মধ্যে। প্রথম একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং তারপর তৃণমূলের রীতিমতো ভাঙন ধরিয়ে প্রায় কুড়িটি পরিবারকে যোগদান করেন বিজেপিতে।তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাঁঝালো আক্রমণ করেন তৃণমূল এবং সিপিএমকে।

Read More

হুমগড়-জোগাড়ডাঙ্গা কজওয়েতে ফাটল, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা প্রশাসনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি ভারী বৃষ্টির পর শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধির জেরে হুমগড় থেকে জোগাড়ডাঙ্গা এলাকার সংযোগকারী কজওয়েতে দেখা দিয়েছে ফাটল। ঘটনাকে কেন্দ্র করে সতর্ক প্রশাসন। মঙ্গলবার বিকেলে কজওয়ের উপর ফাটলের চিত্র সামনে আসে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড় ও জোগাড়ডাঙ্গা এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই কজওয়ে। গত…

Read More