বালুরঘাট-এ উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাঁশ-বেতের বিশেষ প্রদর্শনী।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে স্বদেশী মেলা। মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বাঁশ বেতের শিল্পকর্ম নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ফেন্স ইউনিয়ন ময়দানে। আসাম মনিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় সিকিম সহ উত্তর পূর্বের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম জেলা থেকে স্বদেশী মেলায়…

Read More

দেবী পূজার সঙ্গে মানবিকতার অনন্য মেলবন্ধন দামোদরপাড়া অনাথ আশ্রমে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব, শিশুদের হাতেই সূচনা পুজোর,দুর্গাপুজো মানেই আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে।মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের…

Read More

মালদার রাস্তায় সাইকেল নিয়ে দিলীপ ঘোষ, রাখি পরিয়ে শুভেচ্ছা কর্মী-সমর্থকদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল মালদায় ফুরফুরে মেজাজে দেখা গেল রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষকে। শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় সাইকেল চালান তিনি। এদিন সাইকেল চালানোর পাশাপাশি উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। রাখি বন্ধন উৎসব উপলক্ষে কর্মী-সমর্থকদের হাত থেকে রাখিও পরেন তিনি। মন্ত্রীকে সামনে পেয়ে উৎসাহিত…

Read More

ঠিকাদারকে খুনের ঘটনায় যোগ থাকায় গ্রেপ্তার করা হল মৌমিতার স্বামী রহমান নাদাপকে৷

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ঠিকাদারকে খুন করে দেহ দেওয়ালে লুকিয়ে ইট গাঁথনি করে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে কাকীমা মৌমিতা হাসানকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷ এবারে সেই ঘটনায় যোগ থাকায় গ্রেপ্তার করা হল মৌমিতার স্বামী রহমান নাদাপকে৷আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “মহিলা নিজের বয়ানে একাই সমস্ত ঘটনা ঘটানোর…

Read More

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-চাঁচলে বৃহস্পতিবার দিনভর পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি,চাঁচল মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়,চাঁচল এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল ১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন করা হয়।সেখানে ইমার্জেন্সি বিভাগ সহ প্রতিটি বিভাগ ঘুরে দেখেন জেলাশাসক।হাসপাতালে আসা রোগীর পরিজনদের হাতে টিবি…

Read More

বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- এক সময় বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল হালখাতা। বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে। কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে। বালুরঘাটেও তার ব্যতিক্রম নয়। বাংলা বছরের প্রথম দিনে নতুন খাতার সূচনা এবং পুরনো দেনার নিষ্পত্তিকে কেন্দ্র করে উদ্‌যাপিত হতো…

Read More

ডেলো হিল (Deolo Hill)– কালিম্পঙের আকাশছোঁয়া স্বর্গভূমি।

পশ্চিমবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের রাজ্য দার্জিলিং জেলার প্রাক্তন অংশ এবং বর্তমানে স্বতন্ত্র জেলা কালিম্পং, তার নিভৃত, সবুজে ঘেরা পাহাড়, মেঘের ভেলা আর নীলচে আকাশের জন্য বিখ্যাত। এই কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় গাছের ডাল, বাতাসে মিশে থাকে পাহাড়ি ফুলের গন্ধ, আর চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত হিমালয়ের পর্বতমালা — সেটিই ডেলো হিল…

Read More

প্রার্থনা সংগীত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রসাদ বিতরণে ভক্তিময় পরিবেশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উপলক্ষে ভক্তিময় আবহে উৎসব উদযাপিত হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে। ভক্তদের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকাজুড়ে তৈরি হয় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ।মহোৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত,…

Read More

ধূপগুড়িতে অভিনব ফুটবল প্রতিযোগিতা, মাঠের কোণায় বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা।

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-অভিনব ফুটবল প্রতিযোগিতা, মাঠের কর্ণারে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। মাঠের কর্ণারে লাগানো হয়েছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস দলের পতাকা। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের বীণাপাণি এলাকায় দেখা গেল এই দৃশ্য। যদিও এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই শিশু কিশোর। পাশাপাশি প্রতিযোগিতার উদ্যোক্তারাও একই বয়সের। তবে এদিনের এই ফুটবল প্রতিযোগিতা থেকে রাজনৈতিক নেতাদের বার্তা…

Read More

চণ্ডীতলায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৭।

চণ্ডীতলা, নিজস্ব সংবাদদাতা:- চণ্ডীতলায় ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যাবেলা চণ্ডীতলা থানার পুলিশ আইয়া বাঁধপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে সাতজনকে গ্রেফতার করে। এই অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে ৫টি ল্যাপটপ,…

Read More