কৃষ্টি ক্রিয়েটিভ এন্ড কালেক্টরস গ্রুপের পক্ষ থেকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চার দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠান।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- ছাত্র ছাত্রীদের অচেনা বিষয়কে চেনাতে গঙ্গারামপুরে আয়োজিত শিক্ষামূলক প্রদর্শনী। কৃষ্টি ক্রিয়েটিভ এন্ড কালেক্টরস গ্রুপের পক্ষ থেকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চার দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।যা চলবে আগামী 4দিন পর্যন্ত। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দিনাজপুরের ইতিহাস…

Read More

গঙ্গারামপুর শহরের কালিতলায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো দক্ষিন দিনাজপুর যুব যাদব সভার সপ্তম জেলা সম্মেলন। রবিবার গঙ্গারামপুর শহরের কালিতলায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এদিনের এই জেলা সম্মেলন। সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন সহ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত বিশিষ্ট জনেরা। এরপরেই শুরু হয় সম্মেলন, যাদব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়…

Read More

শনিবার থেকে দুইদিনব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে গতকাল ১০ই মে শনিবার থেকে দুইদিনব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন। নয় বছরের অধীন, এগারো বছরের অধীন, তেরো বছরের অধীন, পনেরো বছরের অধীন, সতেরো বছরের…

Read More

লোক আদালত বসল মালদা জেলা আদালত চত্বরে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার মালদায় বসল চলতি বছরের দ্বিতীয় লোক আদালতের আসর। এদিন লোক আদালত বসে মালদা জেলা আদালত চত্বরে। লোক আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা মিলিয়ে মোট ৬৫৭৬টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াংকা বোস জানান, লোক আদালত আইনি…

Read More

গাজোল হাসপাতালে শিশু চুরি অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —–গাজোল হাসপাতালে শিশু চুরি অভিযোগ।এক প্রসূতির সদ্যোজাত শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে হল পুলিশকে। জানা গেছে, হাসি সাহা নামে এক মহিলাকে গত বুধবার তার পরিবারের লোকজনেরা প্রসব যন্ত্রণার কারণে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করেন। এরপর গত…

Read More

সপরিবার আত্মহত্যা, পুলিশ এসে দরজার তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবার আত্মহত্যা করলেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দক্ষিণপল্লী এলাকায়।শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজার তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে। মৃতেরা হলেন ছেলে শুভময় ঘোড়ুই, মা নাম শেফালী ঘোড়ুই এবং দিদি সঙ্গীতা ঘোড়ুই। স্থানীয় সূত্রে জানা গেছে, সংগীতা প্রতিবন্ধী। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে…

Read More

প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ নববধূ, বিয়ের দশ দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ নববধূ। বিয়ের দশ দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ। জানা যায় মেয়ের প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুনের সঙ্গে। তাও মেয়ের ইচ্ছের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সঙ্গে বিয়ে দেয় পরিবার। আর এই কারণেই ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ বলে অভিযোগ স্থানীয়দের। কাঠগড়ায় মৃতের পরিবার। ঘটনাকে ঘিরে…

Read More

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করল রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতাল ।

রঘুনাথপুর, নিজস্ব সংবাদদাতা:- বিনামূল্যে চিকিৎসা শিবির স্বাস্থ্য পরিষেবা যা দরিদ্র বা সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করল রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতাল । এই শিবিরগুলিতে, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা, এবং প্রয়োজনে ঔষধপত্র সরবরাহ করা হয়। এই শিবিরের লক্ষ্য হলো, বিশেষ করে যারা স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা…

Read More

এক মর্মান্তিক ঘটনা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল রহিম সেখ (১৪) নামে এক নাবালক।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা ১০ মে: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার রামবাগ হাটপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল রহিম সেখ (১৪) নামে এক নাবালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রহিমের বাবা-মা কর্মসূত্রে উড়িষ্যায় থাকেন। পরিবারের অভ্যন্তরীণ অশান্তি দীর্ঘদিন ধরেই চলছিল বলে জানা যায়। এমনকি রহিমের মা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার করছেন।…

Read More

শনিবার দুপুরে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় সাইরেন, আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে বাজানো হবে।

নিজস্ব সংবাদদাতা, মালদা: যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন। তবে মহড়া হিসাবে। শনিবার দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন। জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট, পুলিশ লাইন, দমকল সহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন। আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেন…

Read More