গড়বেতার ধবনিতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য।

ষপশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা থানার ধবনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম উজ্জ্বল রায়,বয়স আনুমানিক ২০ বছর,বাড়ি আমকোপা অঞ্চলের ভেদুয়া গ্রামে,সূত্রে আরো জানা গিয়েছে এই দিন বিকেলে মকর সংক্রান্তি উপলক্ষে কাষ্ঠগুরা এলাকায়…

Read More

জগৎবল্লভপুরে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী, এলাকায় তীব্র ক্ষোভ।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক পথচারী। ঘটনাটি হাওড়া জগৎবল্লভপুর পাঁতিহাল যদুপুরের। ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে, আজ দুপুর ১:৪৫ নাগাদ হাওড়া আমতা রোডের হাওড়া জগৎবল্লভপুর থানার পাঁতিহাল যদুপুরে এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, সেই সময় হঠাৎই একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে, এবং ঘটনাস্থল থেকে অনেক…

Read More

দুই জওয়ান খুনের মামলায় ধৃত শিবম কুমার মিশ্র, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদায় ক্যাম্পে গুলি কাণ্ডে বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গুলি কান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত ওই বিএসএফ জওয়ানকে আজ তোলা হয়েছে মালদা জেলা আদালতে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। যদিও আদালতে তোলার পথে কি কারণে খুন এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে নিরন্তর থাকে ওই…

Read More

SIR-এর নামে হেনস্থা, কালো পোশাকে ক্ষতিগ্রস্তদের পাশে মমতা-অভিষেক।

দিল্লি, নিজস্ব সংবাদদাতা:- “সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে (SIR) ক্ষতিগ্রস্তদের পরিজনদের নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলায় SIR-এর নামে হেনস্থার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা…

Read More

সরকারিভাবে প্রসূতি মায়ের যারা যত্ন নেন, সন্তান হবার পরও ছুটি না পেয়ে আইসিডিএস কর্মীর মৃত্যু।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সরকারিভাবে প্রসূতি মায়ের যারা যত্ন নেন, সন্তান হবার পরও ছুটি না পেয়ে আইসিডিএস কর্মীর মৃত্যু। ধূপগুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রায় ৮০০ আশা কর্মীর। অত্যাধিক কাজের চাপে সরকারিভাবে যারা প্রসূতি মায়ের যত্ন নেন ছুটি না পাওয়ায় বাড়ি থেকে বহু দূরে গিয়ে ডিউটি করে অসুস্থ হয়ে পড়েন তিনি। দেড় মাসের শিশুকে রেখে…

Read More

অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আয়ুষ্মান ভারত—মালদার মানুষকে সরাসরি পরিষেবা দিতে বিশেষ শিবির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকারের পতনের পর নতুন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হল বিভিন্ন জায়গায় পাশাপাশি বামনগোলায়। সোমবার সকাল প্রায় ১০ টা নাগাদ মালদার বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকার বামনগোলা কমিটি হলে অনুষ্ঠানের মাধ্যমে এই শিবিরের শুভ সূচনা করা হয়।জানা গিয়েছে, প্রায় ৩০টি সরকারি প্রকল্পকে কেন্দ্র করে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে।এই…

Read More

ফালাকাটা ব্লকের জটেশ্বরে উল্টো রথ ঘিরে এদিন সেখানেও উপচে পড়ল অসংখ্য ভক্তের ভিড়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মাসির বাড়ি থেকে এবার ঘরে ফেরার পালা। শনিবার তিথি মেনে ফালাকাটা ব্লকের জটেশ্বরে আয়োজিত হলো উল্টো রথ। উল্টো রথ ঘিরে এদিন সেখানেও উপচে পড়ল অসংখ্য ভক্তের ভিড়। এদিন সকাল থেকে শুরু হয়েছে পুজো অর্চনা। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম হয় মাসির বাড়িতে। তারপর বিকেলে মাসির বাড়ি থেকে জটেশ্বর শিব মন্দিরে…

Read More

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বসন্ত উদযাপন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বসন্তের আগমনে বালুরঘাটে আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান “বসন্ত এসে গেছে ২০২৬”। ২৭শে ফেব্রুয়ারি, শুক্রবার, দেবারথী’স মেকওভার-এর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানটি বালুরঘাটের স্টেট বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত কংগ্রেস ভবন মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলের মনোরম আবহাওয়ায় বসন্তের রঙে সজ্জিত এই উৎসব স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহের সঞ্চার করে। বসন্তের রঙিন আমেজকে কেন্দ্র…

Read More

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে তৃণমূলের তরফ থেকে পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১লা বৈশাখের দিনে রাজ্যজুড়ে পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস, এই বার্তাকে উপেক্ষা করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে তৃণমূলের তরফ থেকে পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস, এই দিন খড়গপুর শহরের স্টেট হাসপাতালে সামনে পশ্চিমবঙ্গ দিবস পালন করল তৃণমূল নেতা কর্মীরা,জানা গিয়েছে স্থানীয়…

Read More

মোথাবাড়ির ৫৫ নম্বর বুথে মেশিন খারাপ, সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- —শিরোনামে আবার সেই মোথাবাড়ি, ৫২ মোথাবাড়ি বিধানসভা বালুয়া চড়া হাই স্কুল ৫৫ নম্বর বুথ প্রায় দেড় ঘন্টা ধরে মেশিন খারাপ বন্ধ ভোট প্রক্রিয়া, সেক্টর অফিসার কে ফোন করেও ফোন ধরেনি, দীর্ঘক্ষণ পরে সেক্টর অফিসার আসলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় ধস্তাধস্তি, পরে দৌড়ে পালিয়ে যায় সেক্টর অফিসার।

Read More