ইন্দাসে স্বর্ণালঙ্কারের দোকানে চুরি, মূল অভিযুক্ত সহ ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার গহনা।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড়সড় চুরির কিনারা করলো পুলিশ। ইন্দাসের ভাটপুকুরে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ একজন গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো ইন্দাস থানার পুলিশ।

