কয়েকজন জঙ্গি এলো গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আর নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুমাচ্ছিলেন : কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কয়েকজন জঙ্গি এলো গুলি করে মেরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আর নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুমাচ্ছিলেন।বিএসএফ কোথায় ছিল।এত সিআইএসএফ এত বিএফ পশ্চিমবঙ্গের ঢিল পড়লেই চলে আসে।পাকিস্তান কি নতুন জঙ্গী দেশ নাকি, নরেন্দ্র মোদী অমিত শাহ বলবে তারপর আমরা জানব।অপদার্থ দুটো লোক।এর আগে ২০২৪ এ বলেছিল এবার ৪০০ কি হলো।সবচেয়ে বেশি রিগিং…

Read More

সোমবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম দাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রাক্তন বিধায়ক গৌতম দাসকে দুষ্কৃতীদের হামলা, বালুরঘাটে পুলিশ সুপারের দ্বারস্থ।সোমবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম দাস। বুধবার তিনি বালুরঘাটে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার অভিযোগ জানান। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত বক্তব্য রাখেন। তদন্তে নেমেছে পুলিশ।

Read More

সোমবার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হল বামনগোলা থানায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —এবার আসন্ন কুরবানির সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি বৈঠক আয়োজন করল বামনগোলা থানার পুলিশ। সোমবার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হল বামনগোলা থানায়। উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়,বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও সহ বামনগোলা থানার পুলিশ আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেদের নিয়ে শান্তি বৈঠক করেন। বৈঠকে শান্তিপূর্ণ ইদ পালনের বার্তা দেন। এবং…

Read More

দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহুযাত্রী।

নন্দকুমার, নিজস্ব সংবাদদাতা:- দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক ভিড় লেগে রয়েছে। ট্রেন থেকে বাস হবেই ভিড়ে টই টুম্বুর। এমন পরিস্থিতিতে দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহুযাত্রী। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল…

Read More

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনের প্লাটফর্মের বাথরুম থেকে দেহ উদ্ধার করে আর পি এফ ও জি আর পি পুলিশ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-আবার মেমারিতে বাথরুম থেকে দেহ উদ্ধার। এবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশনের প্লাটফর্মের বাথরুম থেকে দেহ উদ্ধার করে আর পি এফ ও জি আর পি পুলিশ। দেহ উদ্ধার হয় সোমবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ। মৃত ব্যক্তির নাম অমল মুখার্জি। বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি দেবীপুর এলাকার আলিপুরে।…

Read More

সোমবার চা বাগান বিক্রির অভিযোগে সরব হন বাগানের শ্রমিকদের পাশাপাশি শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:- কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের লিমটেক্স চা বাগান বিক্রির অভিযোগ উঠল। সোমবার চা বাগান বিক্রির অভিযোগে সড়ব হন বাগানের শ্রমিকদের পাশাপাশি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। জানা গেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে লিমট্যাক্স কোম্পানি। আর এই চা কোম্পানি অর্থাৎ কোম্পানির প্রায় ৩৫০ একর জমি বিক্রির অভিযোগ…

Read More

সোমবার বেলা বারোটা নাগাদ বালুরঘাটে ‘ওয়াল্ড হিট ওয়েভ ডে’ পালন করল ভারতীয় রেডক্রস সোসাইটি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : সোমবার বেলা বারোটা নাগাদ বালুরঘাটে ‘ওয়াল্ড হিট ওয়েভ ডে’ পালন করল ভারতীয় রেডক্রস সোসাইটি। তীব্র গরমে জনসচেতনতা বাড়াতে পথচারীদের ঠান্ডা পানীয় ও মাস্ক বিলি করা হয় সংস্থার পক্ষ থেকে। বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সচেতনতা কর্মসূচিও চালানো হয়। রেডক্রস সূত্রে জানানো হয়েছে, তাপপ্রবাহের মোকাবিলায় সাধারণ মানুষের সতর্কতা ও প্রস্তুতি বাড়াতেই এই…

Read More

তপন থানার পুলিশের সাহায্য নিয়ে নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

তপন, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-মালদায় নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে। খুন করে বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল মৃতদেহ। এমনকি প্লাস্টার করে দেওয়া হয়েছিল ওই এলাকা। মে মাসের ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন মালদার পুখুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব। যদিও তিনি ইংরেজবাজার শহরে তারা আত্মীয়র বাড়িতে থাকতেন। পেশায়…

Read More

টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরে খুন, এলাকায় শোকের ছায়া।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- টানা ১৪ দিন পর মালদার পুখুঁরিয়ার এক যুবকের, মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার । ওই যুবকের বাড়ি মালদার পুখুঁরিয়া থানার অন্তর্গত, কোকলামারি নাদাবপাড়া। মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব। সে মালদার ইংরেজ বাজার শহরে, তার এক আত্মীয়ের বাড়িতে থাকতো। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল। এই ঘটনায়, তার কাকিমাকে গ্রেপ্তার…

Read More

এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত l

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের চুড়াইলকৃষ্ণপুর গ্রামের এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত l স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রাতে গোপালগঞ্জ হাট থেকে সাপ্তাহিক বাজার করে বাড়ি ফিরছিলেন ট্রাক্টরের লেবার প্রকাশ রায় ,বয়স আনুমানিক 45 বছর l গত কয়েকদিন ধরে কুমারগঞ্জ ব্লক এলাকায় মাঝারি বাতাস সহ বৃষ্টিপাত চলছিল l গতকাল বৈকাল থেকেও ভারী…

Read More