প্রতিবেশীর শৌচালয় দিয়ে গোপনে ভিডিও তুলতে গিয়ে ধরা মলয়, উত্তেজনা ব্যারাকপুরে।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতাঃ – প্রতিবেশীর শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায়। গত দুবছর ধরে এই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো মলয় হালদার নামে এই যুবক। আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামের…

Read More

অভিযুক্ত এ.এস.আই.-এর শাস্তির দাবিতে পথ অবরোধে টোটো চালক পরিবার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– এক টোটো চালককে পুলিশ প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।আর প্রতিবাদেই পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকরা। সকলেই সোচ্চার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবীতে। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসী বাইপাস এলাকায়। জানা…

Read More

রাজনীতিতে নবাগতা হয়েও উন্নয়নে পরিপক্ক, নতুন চমক বিধায়ক অদিতির।

উত্তর ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন জেতার পর থেকে একের পর এক চমক দিয়েছেন,কখনও প্রতিমা নিরঞ্জন ঘাট কিংবা কখনো নতুন বালিকা স্কুল তৈরী এবারে সেই মুকুটে নতুন পালক জুড়লেন বিধায়ক অদিতি মুন্সী ; দীর্ঘ বছর ধরে পরে থাকা জমি রূপান্তর হলো সুইমিং পুলে ।বিধাননগর কর্পোরেশন, সাংসদ তহবিল এবং বিধায়ক উন্নয়ন তহবিল থেকে তৈরী হলো আন্তর্জাতিক মানের…

Read More

রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–ইংরেজ বাজারের কাজিগ্রাম অঞ্চলের নওদা বাজার চন্ডিপুর তুতেপারা সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া করা হয়। সম্প্রীতির বার্তা দিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি হিন্দু ধর্মলম্বী মানুষদেরো এই ইফতার পার্টিতে আমন্ত্রণ…

Read More

নেশার ট্যাবলেট পাচারচক্র ফাঁস, বিলাসবহুল গাড়ি সহ আটক তিন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধার হলো ফালাকাটায়। ফালাকাটা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ ট্যাবলেট সহ তিন জনকে গ্রেপ্তার করে। বীরপাড়া, লংকাপাড়া সহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ট্যাবলেট গুলি নেশাখোরদের পৌঁছে দিত ধৃতরা বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার ফালাকাটা থানায় বসে এস, ডি, পি, ও প্রশান্ত দেবনাথ জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।…

Read More

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলের পরিকাঠামোগত অবস্থা সেই তিমিরেই।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত বছরের ঝড়ে বিশাল গাছ পরে প্রাথমিক স্কুলের টিনের ছাউনি তছনছ হয়ে যায়। তারপর থেকে মাথায় ভাঙা টিন নিয়ে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলের ঘটনা। সময়ের সঙ্গে স্থানীয় অনেক স্কুলের পরিকাঠামোগত উন্নতি ঘটলেও এই স্কুলটি সেই তিমিরেই। এবিষয়ে ডালিমপুর এস পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

Read More

মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের চলতি কর্মসূচি। শুক্রবার মেটায়াডহরের ২০২ ও ২০৩ নম্বর বুথ এলাকার সমস্ত বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় এই বিশেষ ক্যাম্প। উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য,…

Read More

বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সরিয়ে দেওয়া হয়েছে, বীরভূম জেলা চালাবে কোর কমিটি।

বীরভূম নিজস্ব সংবাদদাতা:- রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি জেলার সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার পরেই রীতিমতো শোরগোল পড়েছে বীরভূম জেলায়। কারণ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূম জেলা চালাবে কোর কমিটি। কোর কমিটির শেষ কথা বলবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে। এমনটাই জানানো হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোথাও…

Read More

পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধরাই টুডুর অদূরেই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। বিধায়কের দাবি, ওই দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিলেন তিনিই। ঘটনার পরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কারা এই হামলার পেছনে,…

Read More

২০২২ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুর একটা নাগাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে মিছিল করে ডেপুটেশন জমা দিলেন চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, ২০২২ সালের ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এখনও কার্যকর করা হয়নি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান আন্দোলনকারীরা। এদিন ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ…

Read More