সেতু পুনর্নির্মাণ তো দূরের কথা রেলিং মেরামতেরও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন বলে অভিযোগ স্থানীয়দের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বালা তোর্ষা সেতু। বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে সেতুর রেলিং।মাঝে মাঝে সেতু থেকে নদীতে পড়ছে যানবাহন।সেতু পুনর্নির্মাণ তো দূরের কথা রেলিং মেরামতেরও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় তিরিশ হাজার মানুষের ভরসা ওই সেতু নিয়ে বাড়ছে ক্ষোভ। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের পাঁচ মাইলের…

Read More

ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ও পোড়া অবস্থায় উদ্ধার এক যুবক ।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ও পোড়া অবস্থায় উদ্ধার এক যুবক । ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল জয়ঘাটা বাজারের নিজের ফার্মেসি থেকে বাড়ি যায় যুবক সৌভিক ঘোষ (22) । পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি যাবার পর কে বা কারা সৌভিক কে ফোন করে ডাক দেয় ।…

Read More

সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- আবারো সামসেরগঞ্জে তাজা বোমা উদ্ধার। এবার সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপ ঝাড় থেকে তাজা বোমা গুলো বাজেয়াপ্ত করা হয়। পাশাপশি আলমসাহিতেও আমবাগান থেকে বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ।…

Read More

গাড়ি সহযোগে গরু পাচারের আগেই ১৭ টি গরু সহ ধৃত -১ দুবরাজপুরে।।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- গাড়ি করে গরু পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। সেই সাথে গাড়ি সহ ১৭ টি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয়। জানা যায় যে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে ১৫ ই মে বিকাল ৪.২৫ মিনিট নাগাদ দুবরাজপুর থানার হাতিমডাঙ্গায় রাস্তার উপর অতর্কিতে হানা…

Read More

ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে আর ফেরেনি স্বপন, দুশ্চিন্তায় পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মা।ছেলের পথ চেয়ে বসে আছে দীর্ঘক্ষণ।হবিবপুর থানার আইহো ভরপাড়া এলাকার ঘটনা।মা ডালিয়া রায় ছেলের পথ চেয়ে বসে রয়েছে।কবে ফিরবে ছেলে।প্রায় চার বছর আগে ভিন রাজ্যে গিয়েছিল কাজে ছেলে স্বপন রায়।আজও ফিরেনি তার ছেলে, পথ চেয়ে দিনের পর দিন কাটাচ্ছেন অসহায় বৃদ্ধা মা।স্থানীয় বাসিন্দারাও খোঁজ চালাচ্ছেন মালদা সহ বিভিন্ন…

Read More

সমাজসংস্কারকের প্রতি শ্রদ্ধা নিবেদন গড়বেতায়, পুষ্পার্ঘ্য অর্পণে ভরলো দিন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ঝাড়বনী সর্বার্থ সাধক মিলন সংঘের উদ্যোগে ‘ভারত পথিক’ রাজা রামমোহন রায়ের ১৯২ তম প্রয়াণ দিবস পালন করা হয় শুক্রবার। এইদিন সংঘের সামনে প্রতিষ্ঠিত মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়, সুশান্ত দে, শিক্ষক লালমোহন দে…

Read More

“City of Joy”, কলকাতা – ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার মিলনস্থল।

ভারতের পূর্বাঞ্চলের হৃদয়ে অবস্থিত কলকাতা—যাকে একসময় বলা হতো “City of Joy”, আবার কেউ বলেন “রবীন্দ্রনাথের শহর”, কেউ বলেন “সংস্কৃতির রাজধানী”। গঙ্গার তীরে দাঁড়ানো এই শহর শুধু বাংলার নয়, গোটা ভারতের ঐতিহ্য, ইতিহাস ও আবেগের প্রতীক। একদিকে ঔপনিবেশিক স্থাপত্যের জাঁকজমক, অন্যদিকে আধুনিক জীবনের ছন্দ—এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে কলকাতার অনন্য চরিত্র। 🏙️ ইতিহাসের পাতা উল্টে দেখা…

Read More

মালদার ১২ আসনের ভোট মিটতেই ত্রিস্তরীয় নিরাপত্তায় ইভিএম পাহারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটল মালদহের ১২ টি আসনের প্রথম দফার নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ। কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনী এবং মালদহ জেলা প্রশাসনের। মালদহের ১২ টি আসনে দুটি স্ট্রং রুম করা হয়েছে। একটি মালদা কলেজ। যেখানে পাঁচটি বিধানসভা ( চাচোল, মালতিপুর, মালদা, ইংলিশ বাজার এবং মোথাবাড়ি)কেন্দ্রের ইভিএম রয়েছে। অন্যদিকে মালদা…

Read More

হাসপাতাল ছেড়ে পালালো রোগী! শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে তুমুল হলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মারধরের ভয়, হাসপাতাল ছেড়ে পালালো রোগী! শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে তুমুল হলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পরেই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ শহরের শিবতলী এলাকায় তার আত্মীয়র বাড়ি থেকে মামনি বর্মনকে উদ্ধার করে এম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে…

Read More

শেষ দিনের প্রচারে রণক্ষেত্র দাঁতন, আহত একাধিক বিজেপি কর্মী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার শেষ দিনের নির্বাচনী প্রচারে রণক্ষেত্র চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন। আহত একাধিক বিজেপি কর্মী। পড়ে রইলো বহু মোটরবাইক,আগুন জ্বললো একাধিক বাইক। বিজেপির অভিযোগ নির্বাচনী প্রচারের সময় অন্তর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী। এই ঘটনায় প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে একজনের অবস্থা…

Read More