মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী ময়দানে তরুণ বর্মন।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারের সূচনা করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর মনোনীত প্রার্থী তরুণ বর্মন। এদিন সকালে জটেশ্বরের ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচারের শুভারম্ভ করেন তিনি। পুজো অর্চনার পর মন্দির প্রাঙ্গণেই এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তরুণ বর্মন। সাধারণ মানুষের…

