“বিদায়ী বিধায়ক চোর, নতুন প্রার্থী বোঝা”—শিবপুরে তৃণমূলকে তোপ রুদ্রনীল ঘোষের।
শিবপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই শিবপুরে পারদ চড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার সানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। এলাকার ঘরের ছেলে হিসেবে নিজেকে দাবি করে রুদ্রনীল জানান, শিবপুরের অলিগলি তাঁর চেনা, তাই বাইরের কাউকে মানুষ মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে…

