স্বাস্থ্য সচেতনতার বার্তায় গঙ্গারামপুরে জমজমাট ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রসারে রবিবার সকালে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা। এদিনের এই দৌড়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। জানা গেছে, এদিনের প্রতিযোগিতায় প্রায় ৫০০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।ম্যারাথনটির আনুষ্ঠানিক সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি সবুজ পতাকা নেড়ে দৌড়ের শুভ…

