ধূপগুড়িতে সারস্বত উৎসব উপলক্ষে ‘হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো’ প্রতিযোগিতা, অংশ নিল হাজারেরও বেশি শিশু।
ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা :- সারস্বত উৎসবকে সামনে রেখে ধূপগুড়িতে অনুষ্ঠিত হলো ‘হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো’ শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে এক হাজারেরও বেশি শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, এ বছর…

