তল্লাশিতে গাড়ি থেকে নোটের বান্ডিল, চাঞ্চল্য আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারির মধ্যে বড়সড় টাকা উদ্ধারের ঘটনা সামনে এল আলিপুরদুয়ার জেলায়। একটি সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল তাড়া তাড়া নোটের বান্ডিল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেটযুক্ত একটি গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরের অংশ…

Read More

মাঠে নামতেই চেনা ছন্দে দিলীপ।

খড়গপুর, নিজস্ব সংবাদদাতা: দিলীপ ঘোষ খড়গপুরের মাটিতে পা রেখেই নিজের পরিচিত আক্রমণাত্মক ভঙ্গিতে রাজনৈতিক বার্তা দিলেন। খড়গপুর-এ পৌঁছেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিরোধীদের বিরুদ্ধে সরব হন।এদিন তাঁর আগমনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন স্লোগান ও সমর্থকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে…

Read More

হুমায়ুন কবির এর প্রার্থী ঘোষণায় নতুন জোয়ার রাজনৈতিক মহলে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবির এমএলএ হোস্টেলে প্রার্থী তালিকা প্রকাশ করলেন। এদিন তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।কলকাতা-র এমএলএ হোস্টেলে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে লড়াইয়ের…

Read More

ভোটের আগে মাঠে নেমে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এদিন তিনি এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন।দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বালিগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন এবং সেগুলি সমাধানের আশ্বাস…

Read More

অর্পিতা ঘোষকে প্রার্থী ঘোষণা, বালুরঘাটে উচ্ছ্বাস তুঙ্গে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নির্বাচনী উত্তেজনায় ফুটছে দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের নাম ঘোষিত হতেই খুশির হাওয়া এলাকায়।​বিকেল ঠিক ৫টা নাগাদ বালুরঘাটের কলেজপাড়ায় তৃণমূলের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য দলীয় কর্মী ও…

Read More

দোলের পর বারুণী স্নান, ভক্তদের ভিড়ে মুখর শিববাড়ি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সকাল থেকে গঙ্গারামপুর শিবাবাড়িতে পুর্নভবা নদীর তীরে জমজমাট হয়ে উঠল বারুণীর পূর্ন্য স্নান। জমে উঠেছে মেলা।দোল যাত্রার প্রায় বারো দিন পর বারুণী স্নান হয়ে থাকে। সেই অনুযায়ী প্রতিবছরের ন্যায় এবছরও গঙ্গারামপুর শিবাবাড়িতে বারুণী স্নান ও মেলা জমে ওঠে। মঙ্গলবার সকালে তিথি অনুয়ায়ী ছিল বারুণী স্নান। স্বাভাবিক ভাবে সকাল থেকে গঙ্গারামপুরের হামজাপুর…

Read More

দেওয়াল লিখনে চাঙ্গা সংগঠন, কুশমন্ডিতে রাজনৈতিক উত্তাপ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই করঞ্জি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ও গুরুত্বপূর্ণ মোড়ে ঘাসফুলের প্রতীক ও বিভিন্ন স্লোগান লিখে নির্বাচনী প্রচার শুরু…

Read More

পরিতোষ দাসকে ঘিরে বিতর্ক, উত্তপ্ত পরিস্থিতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁকে প্রাথী করায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতেই দলীয় অফিসে ভাঙচুর চালান কর্মীদের একাংশ। টায়ায় জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।…

Read More

কমল কিশোর রায়ের সমর্থনে রাস্তায় নামল বাম শিবির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটায় বাম শিবিরে তুঙ্গে উন্মাদনা দেখা গেল প্রার্থী কমল কিশোর রায়কে কেন্দ্র করে। প্রার্থীর সমর্থনে এদিন ফালাকাটা শহর জুড়ে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বাম কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফালাকাটার বিভিন্ন রাস্তা। মিছিলে অংশ নিয়ে কমল কিশোর রায় জানান, সাধারণ মানুষের…

Read More

প্রার্থী বদলের দাবিতে উত্তাল বিজেপি শিবির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : সোমবার রাতে আলিপুরদুয়ার জেলা বিজেপির পার্টি অফিসে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর দলীয় কর্মীদের একাংশের।আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। জানা গিয়েছে, বিজেপি আলিপুরদুয়ার প্রার্থীকে পরিতোষ দাসকে বদলের দাবিতে বিজেপির কর্মী সমর্থকরা কার্যালয়ে এসে বিক্ষোভ দেখায় ভাঙচুর চালায় এবং ক্ষোভ জাহির করে।

Read More