নতুন এসপি দায়িত্ব নেওয়ার পরই তৎপর মালদহ পুলিশ, ১০ দিনে উদ্ধার প্রায় ২৭ লক্ষ টাকার জালনোট।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—— মালদহে জেলায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে তৎপর মালদহ পুলিশ। নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই গত ১০ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদহে। মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত…

