পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে চন্দ্রকোনারোডে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সমন্বয় সংস্কার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের যৌথ উদ্যোগে চন্দ্রকোনারোডে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় রবিবার। এই দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।…

