দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে চন্দ্রকোনারোডে BMOH-কে স্মারকলিপি কংগ্রেসের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের আনাগোনার বন্ধের দাবি সহ ৬ দফা দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের BMOH কে স্মারকলিপি প্রদান করল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। মূলত তাদের দাবিগুলি হলো অসাধু ডায়াগনিস্ট সেন্টার গুলি রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা বন্ধ…

Read More

স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণে চন্দ্রকোনারোডে শ্রদ্ধা নিবেদন, উপস্থিত প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১১ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ তিলকা মূর্মূর জন্ম দিবস,এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে বীর শহীদ তিলকা মূর্মূর মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা…

Read More

শিল্পে আদর্শের ছোঁয়া — মহিষাদলের শুভদীপ-এর আঁকা গান্ধী ছবিতে মুগ্ধ উপাচার্য।

হলদিয়া, নিজস্ব সংবাদদাতা :- শিল্পের মাধ্যমে ইতিহাস ও আদর্শকে ছুঁয়ে দেখার এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল হলদিয়া। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬—চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শুভদীপ আচার্য নিজের হাতে অঙ্কিত মহাত্মা গান্ধীজীর একটি প্রতিকৃতি তুলে দিল পূর্ব মেদিনীপুর জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌরাংশু মুখোপাধ্যায়ের হাতে। এক কিশোরের তুলিতে…

Read More

বিয়ের আনন্দ মুহূর্তেই আতঙ্কে—ধাত্রীগ্রামে বরযাত্রীবাহী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম পঞ্চায়েতের স্বরাজপুর এর কাছে বিয়ের বাড়ি যাওয়ার পথে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে। একটি মারুতি গাড়ি কে প্রথমে একটি লরির ধাক্কা, পরবর্তী সময় ওই গাড়িকেই আর একটি লরির ধাক্কা। ঘটনাস্থলে ছিটকে পড়েন গাড়িতে থাকা চারজন। সাদ্দাম হোসেন শেখ, লাল্টু শেখ, কিসমত শেখ, ও মোস্তফা শেখ ৪ জন আহত হয়।…

Read More

রেললাইনে পড়ে থাকা দেহের উপর দিয়ে চলল একের পর এক ট্রেন, ক্ষোভে ফুঁসছে এলাকা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবতীর। মৃতের নাম রানী হাজরা (২৫)। তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘ সময় রেললাইনের ওপর পড়ে ছিল দেহ।…

Read More

জগদ্দলে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, রাজনৈতিক উত্তেজনায় চরমে উত্তর ২৪ পরগনা।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায় এক বিজেপি কর্মীর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত কপিলমুনি সাউ, তিনি বিজেপির জগদ্দল মণ্ডল একের প্রাক্তন সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিজেপির সমর্থনে দেওয়াল লিখছিলেন কপিলমুনি সাউ।…

Read More

লক্ষ্মীর ভান্ডার বাড়ায় রাজনগরে আনন্দের ঢেউ, মহিলা তৃণমূলের মিছিল ও পথসভা।

বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করা হয় রাজনগরে৷ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইরূপ আয়োজন বলে জানা গিয়েছে৷ হাজির ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু সহ দলের একাধিক নেতা, নেত্রী, সদস্য,…

Read More

গড়বেতার গরঙ্গায় তৃণমূলের পদযাত্রা, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কর্মী-সমর্থকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের গরঙ্গা এলাকায় লক্ষ্মীর ভান্ডার বাড়ার জন্য পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকরা। এই দিন পথসভা ও পদযাত্রার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা…

Read More

মাঘী পূর্ণিমায় কুমারডুবিতে সাধক বামদেব আশ্রমের প্রতিষ্ঠা দিবস, অন্নভোগে হাজার হাজার ভক্ত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাঘ মাসের মাঘী পূর্ণিমার কৃষ্ণপক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চার নম্বর উড়িয়াসাই অঞ্চলের কুমারডুবি গ্রামে অবস্থিত সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়, জানা গিয়েছে এক এক করে ১৮ তম বর্ষে পদার্পণ করলো সাধক বামদেব আশ্রম। পূর্ণতীর্থ ভূমি…

Read More

শ্রমিক–কৃষক স্বার্থে রাস্তায় সিপিআইএম, কাঁচরাপাড়ায় মিছিল করে ১২ই ধর্মঘটের সমর্থন।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রমকোড বাতিলসহ শ্রমিক-কৃষকদের বিভিন্ন দাবির সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। এরই সমর্থনে ৮ই ফেব্রুয়ারি রবিবার কাঁচরাপাড়ায় “শ্রমকোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি” সহ বিভিন্ন দাবি তুলে ধরে মিছিল করে সিপিআইএম…

Read More